Daily Samadhan
Thursday , 13 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান: মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ আটক ৫

প্রতিবেদক
সিনিয়র রিপোর্টার
August 13, 2026 8:11 pm

চোরাচালান রোধে পরিচালিত বিশেষ অভিযানে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাংলাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটসহ পাঁচজন পাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া থানাধীন বাংলাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৭৬০ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ এবং পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত সার, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও সীমান্তপথে অবৈধ পণ্য পাচার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
কোস্ট গার্ডের এ অভিযানে উপকূলীয় অঞ্চলে সার পাচার চক্রের তৎপরতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা

১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতি সভা

এস কে সুরের দুর্নীতির মামলার রায় ২৮ জুলাই

চূড়ান্ত ফল প্রকাশ, একাদশে ভর্তি শুরু কাল

কাহারোল উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭

রাউজান সুলতানপুরে শাহ্ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়- ৪৫ব্যাগ রক্ত সংগ্রহ

গাজীপুরে দুই শতাধিক কারখানায় তিন দিনের ছুটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ-২০২৬,‘টাইব্রেকারে ৪-৩ গোলে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি’

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে : এমপি টিপু