Daily Samadhan
Thursday , 2 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজান সুলতানপুরে শাহ্ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়- ৪৫ব্যাগ রক্ত সংগ্রহ

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
July 2, 2026 7:49 pm

ইমামুল আউলিয়া হযরত মওলানা শাহ্ সুফী সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ্ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর পৃষ্ঠপোষকতায় ও নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া সুলতানপুর দায়রা শাখার উদ্যোগে মানব কল্যাণে গৃহিত কর্মসূচির আলোকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

১লা জুলাই বুধবার বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ সুলতানপুর দায়রা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুলতানপুর দায়রা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম বখতিয়ার। সংগঠনের দারুত্বায়ালীম সম্পাদক ও রাউজান প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ রবিউল হোসেন রবির সঞ্চালনায় অতিথি ছিলেন কিউসি লজিস্টিক লিমিটেড কোম্পানির উপ-ব্যবস্থাপক মোঃ হারুন অর রশিদ, শাহ্ এমদাদীয়া চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের দারুত্বায়ালীম প্রতিনিধি মাওলানা মোঃ সালাউদ্দিন আলকাদেরী, রাউজান উপজেলা কার্যকরি সংসদের সভাপতি মোঃ ইউনুস মিয়া কোম্পানি, সহ সভাপতি আলহাজ্ব মোঃ শফি কোম্পানি, সাবেক দারুত্বায়ালীম সম্পাদক মোঃ আলী আকবর মাষ্টার, সাধারণ সম্পাদক শফিকুল আলম সুমন, যুব সংগঠক মুন্না তালুকদার, শাহ্ এমদাদীয়া ফরেস্ট অফিস শাখার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, দারুত্বায়ালীম সম্পাদক নজরুল ইসলাম, দলিলাবাদ শাখার কোষাধ্যক্ষ নাছির উদ্দিন, পশ্চিম লেলাংগারা শাখার সদস্য মোঃ সাইফুল ইসলাম, সাজ্জাদ মাহমুদ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ নাছির উদ্দিন, কোষাধ্যক্ষ আবিদুল ইসলাম এখতিয়ার, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ ফোরকান, সমাজকল্যান ওমর ফারুক বাবু, রুহুল আমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ টিপু, সদস্য মোঃ রিফাত সহ দায়রা শাখার অন্যন্যা সদস্যবৃন্দ। এতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সার্বিক সহযোগিতায় প্রায় ৫০ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং অর্ধশতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পরে বাদে মাগরিব থেকে দায়রা প্রাঙ্গণে মাসিক তরিকত ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

পবিত্র আশুরা আজ

নওগাঁর পত্নীতলায় ১৫০ (একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ আটক ১

ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবির অভিযোগে মানব পাচারকারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

আগামী সপ্তাহেই ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

জ্বালানির দাম আরও বৃদ্ধির কোনো চিন্তা নেই সরকারের : জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: প্রধানমন্ত্রী

পিছুই ছাড়ছে না হাম ও হামের উপসর্গ,একদিনের প্রাণ কাড়ল ৫ শিশুর,মৃতের সংখ্যা বেড়ে ৯৪৩

কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড