Daily Samadhan
Saturday , 15 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন’শোকাবহ আগস্ট’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 15, 2026 10:04 pm

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী পালন করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলটির সভাপতি মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের উপস্থিত ছিলেন। এসময় ১৯৭১ সালের ১৫ আগস্ট ধানমণ্ডির ৩২ নাম্বারের নিজ বাড়িতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার রাজনৈতিক ও ঐতিহাসিক ভূমিকা নিয়ে আলোচনা করেন। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তার অবদান ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি জাতীয় জীবনে ঐতিহাসিক ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার ওপর তারা গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্মরণসভা শেষে শামস সাঈদ সম্পাদিত ‘শোকাবহ আগস্ট’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। ম্যাগাজিনটিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস, ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনা এবং জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

নানিয়ারচর জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও গৃহ পুননির্মাণে সহায়তা প্রদান

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার, খরচ কত?

ঝিনাইদহে ফরেস্টার জাকির হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড ও ২জনকে অর্থদন্ড

বঙ্গভবনে প্রথম কর্মদিবসে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১