Daily Samadhan
Sunday , 16 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 16, 2026 4:12 pm

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মো. নূর আলম (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শনিবার (১৫ আগস্ট) রাতে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর ওই রাতেই অভিযুক্তকে আটক করা হয়। পরে, রোববার (১৬ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার একমাত্র আসামি নূর আলম। তিনি সানন্দবাড়ী পাটা ধোয়াপাড়া এলাকার মো. হেকমত মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী একজন গৃহিণী। তার স্বামী মো. বায়জিদ গত আড়াই বছর ধরে সৌদি আরবে প্রবাসে রয়েছেন। অভিযুক্ত নূর আলম ও ভুক্তভোগী প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে পরিচয় ছিল। পরিচয়ের সুবাদে নূর আলম ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলেন।

এজাহারে বলা হয়, গত জুলাই মাসের ৩০ তারিখে ভুক্তভোগী ওই নারীকে পান খাওয়ানোর কথা বলে অভিযুক্ত তার শয়নকক্ষে ডেকে নেন। এ সময় তার স্ত্রী, সন্তানরা বাড়িতে ছিলেন না। ফাঁকা বাড়ি থাকার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন নুর আলম বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এ সময় ভুক্তভোগীর চিৎকারে সাক্ষীরা এগিয়ে এলে অভিযুক্ত ঘরের দরজা খুলে দৌড়ে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে ভুক্তভোগী স্থানীয় লোকজন ও সাক্ষীদের কাছে ঘটনার বিস্তারিত জানান। বিষয়টি তার প্রবাসী স্বামীকেও মোবাইল ফোনে জানানো হয়। এরপর স্বামী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শনিবার রাতে দেওয়ানগঞ্জ থানায় গিয়ে মামলা করেন তিনি।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গতকাল শনিবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সে রাতেই অভিযুক্ত নূর আলমকে আটক করেছে। আটক ব্যক্তিকে রোববার আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

তামাক ও ধূমপান রোধে কঠোর আইন প্রয়োগের তাগিদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের

১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : রাষ্ট্রপতি

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

নওগাঁর পত্নীতলায় ১৫০ (একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ আটক ১

রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন

আমরা কোনো পক্ষের দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘তোমরা কি আমার ম্যাচগুলো দেখোনি?’ ফিটনেস প্রশ্নে রোনালদো

ডিএমপি ট্রাফিক পুলিশের তৎপরতায় আইফোন উদ্ধার, গ্রেফতার দুই ছিনতাইকারী

১১ দলীয় ঐক্যের সমাবেশ শুরু, বৃষ্টি উপেক্ষা করে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

বজ্রপাতে বাবা ও মেয়ে-সহ ৮ জনের মৃত্যু