Daily Samadhan
Monday , 24 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন

প্রতিবেদক
রেজাউল হক
August 24, 2026 10:58 pm

কুড়িগ্রামের রাজারহাটে আলহাজ্ব মো. শাহাজাহান আলীকে সভাপতি এবং এস এম কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্যবিশিষ্ট ‘অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠন’ রাজারহাট উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাজারহাট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি চূড়ান্ত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ, অধিকার ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে এ সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ৩ বছর মেয়াদি ৩৪ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব মো. শাহাজাহান আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে এস এম কামরুল হাসান দায়িত্ব পেয়েছেন। এছাড়া কমিটিতে বিভিন্ন পদে আরও সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। অবসর-পরবর্তী সময়ে তাদের কল্যাণ, পারস্পরিক যোগাযোগ ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবগঠিত কমিটির অন্যান্য পদ ও সদস্যদের তালিকাটি তুলে ধরা হলো:-

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ,ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

কামরাঙ্গীরচরে লোহার ব্রিজ সংস্কার শেষে উন্মুক্ত করল ডিএসসিসি

অসৌজন্যমূলক আচরণের কারণে,দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী

চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত হবিগঞ্জ প্রতিনিধি

অনুমোদনের অপেক্ষায় ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

কুমিল্লায় ১৮ থানায় একযোগে পুলিশের অভিযান, আটক ৫১৯ জন

আবারও বায়ুদূষণের শীর্ষে ঢাকা