Daily Samadhan
Wednesday , 19 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে ঘাটতি নেই, ভোটের দিনই গেজেট: সিইসি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 19, 2026 6:18 pm

রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে দুটি এবং সরকারি দল-বিএনপির পক্ষ থেকে একটি মনোনয়নপত্র রয়েছে। নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম)। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দেশ-বিদেশের মানুষের আগ্রহ রয়েছে। নির্বাচন কমিশনের জন্য এ ধরনের নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা তুলনামূলকভাবে সীমিত হলেও প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের ঘাটতি রাখা হয়নি এবং সংশ্লিষ্ট সবার কাছ থেকেও সহযোগিতা পাওয়া যাচ্ছে।

নির্বাচনের ফল প্রকাশের বিষয়ে সিইসি বলেন, সিইসি বা নির্বাচনি কর্তা হিসেবে যাচাই-বাছাই শেষে তিনি যে ফল ঘোষণা করবেন, সেটিই চূড়ান্ত ফল হিসেবে বিবেচিত হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার দিনই রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, ভোট দেওয়ার পর সংসদ সদস্যরা সংসদে অবস্থান করতে পারবেন। ভোট গণনার সময়ও তাদের উপস্থিত থাকার সুযোগ থাকবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সাংবিধানিক নিয়ম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এতে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় নির্বাচনে ইসিতে জামায়াতের ৯ দফা দাবি

বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মেলায় মানুষের ঢল

মার্কিন ঘাঁটিগুলো এবার ‘নরক’ দেখবে: ইরান

নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-২৫২

পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাস গড়লেন লিওনেল মেসি

দেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর কাজ চলছে: প্রধানমন্ত্রী

সৌদিতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ১৭ জনের মৃত্যু

আমি অনুতপ্ত নই, সে নাস্তিক ছিল : দেবহাটায় শামীম হত্যায় মূল আসামি আমিনী