Daily Samadhan
Wednesday , 17 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাস গড়লেন লিওনেল মেসি

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 17, 2026 1:31 pm

অবিশ্বাস্য, অকল্পনীয়, অসাধারণ। কোন বিশেষণেই আজ যেন তাকে বর্ণনা করার উপায় নেই। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। ইতিহাস গড়ার ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে করলেন বিশ্বকাপের মঞ্চে প্রথম হ্যাটট্রিকও। তার দুর্দান্ত পারফরম্যান্সেই ৩-০ গোলের বড় জয়ে বিশ্বকাপ শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কানসাস সিটি স্টেডিয়ামে গ্রুপ জে এর ম্যাচে মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আলজেরিয়া। ম্যাচের শুরুতেই গোল পান মেসি। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়। গোল পেয়েছিল আলজেরিয়াও। তবে অফসাইডের ফাঁদে পড়েন তারাও।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অবশেষে ডেডলক ভাঙ্গেন সেই মেসি। ১৭মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে দেন। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। গোলকিপারের ভুল বল পেয়ে আর্জেন্টিনাকে আনন্দে ভাসান তিনি। মেসি এর পরপরই হ্যাটট্রিক পেতে পারতেন, আলজেরিয়া কিপারের দারুণ এক সেভে সেটা হয়নি।

অবশেষে মেসি হ্যাটট্রিক পান ৭৬তম মিনিটে। আরেকটি দুর্দান্ত শটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পান এই ফুটবল জাদুকর। এতে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জার্মানির মিরোস্লাভ ক্লোসার পাশে বসলেন তিনি। তাদের দুজনের গোলই এখন ১৬।

শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় দিয়েই বিশ্বকাপ শুরু করল আর্জেন্টিনা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন

জুলাই শহীদের অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা, অভিযোগ মায়ের

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ

এমবাপে থেকে দেম্বেলে জেনে নিন ফ্রান্স দলে কার পারিবারিক শিকড় কোন দেশে ?

কাঁচামরিচের ঝালে পুড়ছে ক্রেতার মুখ অতিরিক্ত দামে

দক্ষিণ রাউজানের পাঁচখাইন কর্ণফুলী সংঘের দুর্গোৎসব উদ্‌যাপন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক ভূমিকার প্রশংসায় জাতিসংঘ

এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, আইনি পদক্ষেপ চান জামায়াত আমির