Daily Samadhan
Thursday , 20 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 20, 2026 11:41 pm

দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গভীর রাতে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর একটি স্থানে আয়োজিত এই সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ মিঞা নুরুদ্দিন আহম্মেদ অপু ও মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। সাক্ষাতের বিষয়টি পরবর্তীতে প্রতিনিধিদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় দুই শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে কিছুক্ষণ কথা হয়। পরে দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দও নবনির্বাচিত রাষ্ট্রপ্রধানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়ার পরপরই এই বিশেষ সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। নির্বাচন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং এ সংক্রান্ত ছবি ও খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি বেশ সাড়া ফেলে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কমেছে মরিচের দাম, প্রায় সব সবজি ৬০-৮০ টাকার মধ্যে

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত

নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার কমিটি গঠন

যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণে অভিযুক্ত সাবেক এএসপি গ্রেপ্তার

রাজারহাটে ২০০ কৃষকের মাঝে সার বিতরণ, বাকি ২০০ জন পাবেন আগামী কাল

মাছ-মুরগির ফিডে ক্ষতিকর উপাদান, প্রতিষ্ঠানগুলোকে দুই মাস সময় দিল সরকার

হাতিরঝিলের লেক থেকে এক বৃদ্ধ মরদেহ উদ্ধার

এমপির ভিডিও ভাইরাল: সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত

ডিমলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত