Daily Samadhan
Friday , 21 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব-রাজারহাটে বিএনপির আনন্দ মিছিল

প্রতিবেদক
রেজাউল হক
August 21, 2026 6:51 pm

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং দলের সিনিয়র নেতা রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় কুড়িগ্রামের রাজারহাটে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬ইং) বিকেলে রাজারহাট উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলে নেতাকর্মীরা দলীয় পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মিছিল থেকে বিএনপির নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির মহাসচিবের পদ শূন্য হয়। এরপর দলের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।

আনন্দ মিছিল শেষে নেতাকর্মীরা দলীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের মানুষের কল্যাণে বিএনপির কার্যক্রম আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির ব্যবস্থা করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢা‌বি হল প্রশাসন‌কে প্রাণনাশের হুমকি, থানায় অ‌ভি‌যোগ

বিমানের বিদেশি ভাতা হুন্ডির মাধ্যমে দেশে, বহাল তবিয়তে অভিযুক্তরা, স্বচ্ছতা নিশ্চিতে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ

ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬

রাজধানীর বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় চত্বরে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ কর্মসূচি

পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির