Daily Samadhan
Friday , 21 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 21, 2026 11:00 pm

দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে বঙ্গভবনে প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাকে স্বাগত জানান বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির শপথ গ্রহণের পাশাপাশি অনুষ্ঠানে বিএনপি সরকারের মন্ত্রিসভায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ছয় সংসদ সদস্য। এর মধ্যে চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দুবাইয়ের সম্পত্তি আর নিরাপদ ঠিকানা নয়

ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী

একজন গুণী-আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি একটি সুস্থপ্রজন্ম গড়ে তোলেন- রাউজানে জেলা শিক্ষা অফিসার

চাল, ডিম ও মুরগির দাম বেড়েছে, স্বস্তি নেই মাছের বাজারেও

২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুন, ২৭ জনের মৃত্যু

বিশ্ব হার্ট দিবসে,মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে আলোচনা সভা ও র‌্যালি

পদোন্নতি পেলেন এনবিআরের ৫১ কর্মচারী

রাজধানীতে জামায়াতের সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি, একজন সংযুক্ত