Daily Samadhan
Sunday , 23 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো নিরসন হয়ে যাবে : ধর্ম প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 23, 2026 7:48 pm

মন্ত্রিসভায় যুক্ত করায় হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের আপত্তির ইস্যুতে নতুন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, যদি কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো নিরসন হয়ে যাবে ইনশাআল্লাহ।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গতকাল জামিয়া মাদানিয়া বারিধারায় গিয়ে জমিয়তে ওলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং মহতারাম মনির কাসেমী হাফিজাহুল্লাহর সঙ্গে কুশল ও মতবিনিময় করেছি। নির্বাচনে কোনো একটি দলকে যেমন শতভাগ মানুষ ভোট দেয় না, পছন্দ-অপছন্দের ভিন্নতা থাকে, ঠিক তেমনি যেকোনো পদে নতুন নিয়োগের ক্ষেত্রেও সবার দৃষ্টিভঙ্গি এক নাও হতে পারে। এটি অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। তিনি বলেন, যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পূর্বে কাজ করার অভিজ্ঞতা আমার ছিল না, তাই ওলামা-মাশায়েখ হাফিজাহুল্লাহদের সঙ্গে যোগাযোগের পরিধি যত বৃদ্ধি পাবে, পারস্পরিক আলোচনা যত বাড়বে, যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তা দ্রুত নিরসন হয়ে যাবে, ইনশাআল্লাহ। পুরো বিষয়টিকে আমি এই ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখছি।
প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় সরাসরি কথা বলার সুযোগ না হলে বা আংশিক তথ্য পৌঁছালে কোনো বিষয় ভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে এবং বিভ্রান্তি তৈরি হতে পারে। গতকাল ওলামায়ে কেরামদের সঙ্গে সাক্ষাতের সময় উনাদের কিছু জানার ছিল। আমি বিশ্বাস করি, আমি সন্তোষজনক উত্তর দিতে পেরেছি এবং উনারাও আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন মতের প্রথিতযশা ওলামায়ে কেরামদের সহাবস্থানকে কেন্দ্র করেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আমাদের ধর্মীয় মূল্যবোধগুলো পরিচালিত হয়। শুধু ইসলাম ধর্ম নয়, অন্যান্য ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের কাছে যাওয়াও আমার আমার জিম্মাদারি।তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, আমি সবার কাছেই যাব এবং সরাসরি আলোচনা করব। এতে করে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি দূর হয়ে যাবে বলে আশা করছি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

অস্বাভাবিক আচরণের জেরে আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

কুড়িগ্রাম রিজিওনের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি ) কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ মেনে নেবে না বেইজিং

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সঙ্গে রোজমেরি ডি-কার্লোর দ্বিপাক্ষিক বৈঠক

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া সেই যুবক ৫ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রীর সফরের পোষ্টে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে