Daily Samadhan
Friday , 18 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাভাবিক আচরণের জেরে আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

প্রতিবেদক
চট্টগ্রাম ব্যুরো
September 18, 2026 4:50 pm

চট্টগ্রামে আদালতে জামিন শুনানির সময় অসংলগ্ন কথা বলা ও অস্বাভাবিক আচরণের অভিযোগে আইনজীবী শাহেদুল হকের ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ নির্দেশ দেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নগরের হালিশহর থানার একটি নালিশি মামলার আসামি এমরান চৌধুরীর জামিনের আবেদন করেন তার আইনজীবী শাহেদুল হক।

তবে শুনানি শুরু করেন বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী। এ সময় আদালত জানতে চান, বাদীপক্ষের আইনজীবী আসামির জামিনের শুনানি করতে পারেন কিনা।

জবাবে শ্যামলী চৌধুরী জানান, আসামির আইনজীবী শাহেদুল হক আদালতে আসতে চাইছেন না। তাই তিনি জামিনের শুনানি করতে চান। একই সঙ্গে আসামির জামিনে তার কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।

পরে আদালতের নির্দেশে বিকেল ৪টা ২৫ মিনিটে শাহেদুল হক আদালতে উপস্থিত হন। আদালতের আদেশে বলা হয়েছে, শুনানির সময় তিনি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। এ সময় তিনি বলেন, আসামি ভুল করেছে আর ভুল করবে না। আদালতের নিকট জামিন চাই।

আদেশে আরও বলা হয়, তার কথা জড়িয়ে যাচ্ছিল এবং পোশাক-পরিচ্ছদও স্বাভাবিক ছিল না। এ অবস্থায় তিনি মদ্যপান করেছেন বলে আদালতের কাছে প্রতীয়মান হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন বলেন, আদালত এক আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন। তবে এখনো এ বিষয়ে কোনো প্রতিবেদন পাইনি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই ৭৭ দেশের ওয়াকআউট

কুয়েত-জর্ডান ও বাহরাইনে মার্কিন অবস্থানে পালটা হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

নির্ধারিত এলাকার বাইরে হকাররা বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক

চট্টগ্রাম হবে দেশের প্রধান লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

লন্ডনে সরোয়ার আলমগীর এম‌পি’র সা‌থে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতুর কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি

নাসিরনগরে ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান