Daily Samadhan
Monday , 24 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবি ও সিরাতুন্নবি শান্তিপূর্ণভাবে পালনে এম পি হান্নান এর হস্তক্ষেপ

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
August 24, 2026 9:41 am

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নানএমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় ঈদে মিলাদুন্নবি ও সিরাতুন্নবি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার ২৩আগস্ট রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিনর  কার্যালয়ে দুই পক্ষের সর্বোচ্চ নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে সমসাময়িক বিরোধের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবি ও সিরাতুন্নবি পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান এমপি, উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীনা নাছরিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীসহ দুই পক্ষের নেতৃবৃন্দ।

সভায় উভয় পক্ষের নেতৃবৃন্দকে যেকোনো ধরনের উসকানিমূলক বক্তব্য, কর্মকাণ্ড ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়—এমন আচরণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

সবার সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে নাসিরনগরে ঈদে মিলাদুন্নবি সাঃ ও সিরাতুন্নবি শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে উদযাপিত হবে—এটাই প্রত্যাশা।এসময় এমপি এম এ হান্নান,শান্তি ও সম্প্রীতির নাসিরনগর গড়তে দলমত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

বোয়ালখালী পূর্ব শাকপুরায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড এবং ৩জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

পাকিস্তান দূতাবাসের সামনে থেকে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেফতার

কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প বাঁচতে চিৎকার করছেন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ

কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা

সাইবার নিরাপত্তা আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব