Daily Samadhan
Thursday , 25 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প বাঁচতে চিৎকার করছেন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 25, 2026 8:52 pm

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন জায়গায় শতশত ঘরবাড়ি ধসে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছিল, এই ভূমিকম্পে এক লাখ মানুষের মৃত্যু হতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ আপডেটে ১৬৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন। এছাড়া ভূমিকম্পে ৯৭১ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে দিকে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। এর কয়েক মুহূর্তের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। দুই ভূমিকম্পের মাঝখানে সময়ের ব্যবধান মাত্র ৪০ সেকেন্ড ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউএসজিএস।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জিওলোকেশন করা একাধিক ভিডিওতে ভেনিজুয়েলা জুড়ে ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে, যার মধ্যে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারও রয়েছে। সেখানে একটি পাহাড়ের ঢালে বেশ কয়েকটি ভবন ধসে পড়তে দেখা গেছে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আতঙ্কিত বাসিন্দারা তাদের প্রিয়জন ও পোষা প্রাণীসহ ভবনগুলো থেকে বেরিয়ে এসে রাস্তায় জড়ো হচ্ছেন।

আতঙ্কিত এসব মানুষ আফটারশকের ভয়ে সারারাত বাইরে কাটিয়েছেন।

সূত্র: এএফপি

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ সাবেক বিচারপতি, আইনজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন দলের নেতাকর্মীসহ ৬৫০ জনের যোগদান

জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী

বক্তব্য দিচ্ছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে মহিলাসহ দুই জনের মৃত্যু, আহত অন্তত ৭

যার যা কাজ ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে : প্রধানমন্ত্রী

ভারত আজও শেখ হাসিনার প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে: রিজভী

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

আগস্টের দ্বিতীয় সপ্তাহেই নতুন পে স্কেলের গেজেট

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু