Daily Samadhan
Tuesday , 25 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য তিন সুখবর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 25, 2026 6:14 pm

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কাটছাঁট করা হবে না। একই সঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন হিসাব থেকে অর্থ উত্তোলনের সুযোগ নিশ্চিত এবং দ্রুত ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চালুর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি গ্রাহকদেরকে স্পষ্টভাবে জানানোরও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের সাক্ষাৎকালে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে ঘোষণা দিলেও বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে। এ কারণে সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে বিষয়টি স্পষ্টভাবে জানাতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে গত ২৯ ডিসেম্বর ২০২৫ সালে ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে চলছে। এর বাইরে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন।

এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের আরেক নির্দেশনায় বলা হয়েছে, ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ এবং একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুত স্বাভাবিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রমে ফিরতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এসব নির্দেশনার ফলে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যে থাকা অনিশ্চয়তা কমবে এবং ব্যাংকটির পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম দ্রুত চালুর পথ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

উত্তর বাইশপুর বিএসএস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন

সাড়ে চার ঘণ্টায় ১৩ প্রতিষ্ঠান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় অসন্তোষ

সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার

শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী

ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন/ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের, ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা দাবি

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই : দীনেশ ত্রিবেদী

কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

রাজারহাটে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬ নির্বাচিত মোঃ মোফাকখারুল ইসলাম কসুনিয়া