Daily Samadhan
Monday , 5 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬ নির্বাচিত মোঃ মোফাকখারুল ইসলাম কসুনিয়া

প্রতিবেদক
রেজাউল হক
October 5, 2026 11:40 pm

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যালয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬’ নির্বাচিত হয়েছেন রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ মোফাকখারুল ইসলাম কসুনিয়া।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থীদের পাঠদান, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার্থীবান্ধব আচরণ, শিক্ষা কার্যক্রমে দায়িত্বশীলতা ও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সম্মাননা স্মারকে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি, রাজারহাট, কুড়িগ্রাম-এর আয়োজনে এবং ইউএসএআইডি ও সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় এ সম্মাননা প্রদান করা হয়।

মোঃ মোফাকখারুল ইসলাম কসুনিয়া রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, একজন শিক্ষককে তার দায়িত্ব, নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার স্বীকৃতি হিসেবে এমন সম্মাননা প্রদান অন্য শিক্ষকদেরও আরও উৎসাহিত করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকরা আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনে অনুপ্রাণিত হবেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, এখনো নিখোঁজ ৪৭৫৭

বগুড়ায় পাইলট ট্রেনিং একাডেমি গড়তে কাজ করছে সরকার: বিমান প্রতিমন্ত্রী

সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রাজপথে তখন লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থী : জহির উদ্দিন স্বপন

প্রাথমিকে বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০

কাহারোলে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মনজুরুল ইসলাম

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছালো ১২৭ বারের মতো

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় অনুমোদন

‎সাভারে দুই আলোচিত মামলার আসামি ‘পিস্তল মানিক’ গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন