Daily Samadhan
Friday , 12 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত আসনবিন্যাস প্রকাশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 12, 2026 9:00 pm

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা ও পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গত বৃহস্পতিবার (১১ জুন) বোর্ডের আনুষ্ঠানিক ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

বোর্ডের তথ্যমতে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট ৩১৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে দেশের অভ্যন্তরে ৩০৯টি এবং দেশের বাইরে ৮টি কেন্দ্র রয়েছে। তালিকার পাশাপাশি কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম, কলেজের কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তত্ত্বাবধায়ক কর্মকর্তা ইত্যাদির বিবরণও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করে জেলা প্রশাসকের মাধ্যমে গোপনীয় কাগজপত্র ও উত্তরপত্র সংগ্রহ করবেন এবং ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবেন।

প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটের প্রথম অংশ ডাকযোগে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে এবং উত্তরপত্রগুলো নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রেরণ করতে হবে।

এ ছাড়া ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও কাগজপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবে এবং পরীক্ষা শেষে সব নথিপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন্দ্রের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অথবা মনোনীত সিনিয়র শিক্ষক।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

চট্টগ্রাম বন্দরে এক বছরে রাজস্ব বেড়েছে ৯৯৯ কোটি টাকা

নাসিরনগরে কামার পল্লীতে হাতুরির টুংটাং শব্দ, বেড়েছে ব্যস্ততা

নাসিরনগরে কামার পল্লীতে হাতুরির টুংটাং শব্দ, বেড়েছে ব্যস্ততা

প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব

দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির