Daily Samadhan
Friday , 3 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির

প্রতিবেদক
নেত্রকোনা প্রতিনিধি
July 3, 2026 5:26 pm

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে কোনও ধরনের আপসের সুযোগ নেই। দেশ আমাদের সবার। দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।’

শুক্রবার (৩ জুলাই) নেত্রকোনা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির সাদেক আহমদ হারিছ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে দল-মত নির্বিশেষে সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থের প্রশ্নে বিভেদ নয়, বরং সম্মিলিত উদ্যোগই দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারে।’

মাদক প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু মাদকসেবীরা নয়, যারা মাদক উৎপাদন, পাচার, ব্যবসা ও পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িত, তারাই সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি।’ তিনি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ, প্রশাসন এবং রাজনৈতিক দলসহ সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

দেশের উন্নয়ন কার্যক্রমের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘আমাদের দেশের উন্নয়ন কাজ বছরের প্রথম ৯ মাস গুইসাপের গতিতে চলে, আর শেষ তিন মাস রকেটের গতিতে চলে।’ তিনি উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দ এবং অন্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

অবৈধ ঋণের ফাঁদ ৩১ অ্যাপে, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে আটক ২৩০

ব্রাহ্মণপাড়ায় জঙ্গলে মিললো সাড়ে ৭ কেজি

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে কংগ্রেসের কড়া বার্তা

রাউজান সুলতানপুরে শাহ্ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়- ৪৫ব্যাগ রক্ত সংগ্রহ

কুমিল্লায় হতদরিদ্র শিক্ষার্থী উম্মে হাবিবা’র মানবিক সহায়তার আবেদন

কুমিল্লায় ৫০ অভিযানে গ্রেপ্তার ১০০

চুক্তি সইয়ের পর ট্রাম্প বললেন, ‘যুদ্ধ ফের শুরু হতে পারে’

বীরগঞ্জের মেধাবী শিক্ষার্থী মনিরার স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা