Daily Samadhan
Friday , 28 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে মাছের জালে উঠে এলো দুই শিশুর মরদেহ

প্রতিবেদক
নওগাঁ প্রতিনিধি
August 28, 2026 11:59 am

“নওগাঁর ধামইরহাটে পানিতে ডুবে তাহমিদ (৭) ও জিসান (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিসান ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুল ইসলামের দ্বিতীয় সন্তান এবং তাহমিদ প্রতিবেশী দেলোয়ার হোসেনের ছেলে। তারা উভয়েই খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে একটি জলাধারে কয়েকজন এলাকাবাসী জাল দিয়ে মাছ শিকার করছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় শিশু দুটিকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাঘুরি করতে দেখেন সেখানে থাকা লোকজন। কিছুক্ষণ পর তাদের আর দেখতে না পেয়ে উপস্থিত লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় এক ঘণ্টা পর জলাধারে ফেলা জালগুলো টেনে তোলার সময় ঘটে হৃদয়বিদারক ঘটনা। জালের সঙ্গে উঠে আসে জিসান ও তাহমিদের নিথর দেহ। পরে উপস্থিত লোকজন দ্রুত তাদের ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, শিশু দুটির মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। স্বাস্থ্যগত সব পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

ঢামেকে মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এক দালাল আটক

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি

নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

বিশ্বকাপে গ্যালারিতে ফের উত্তাপ ছড়াচ্ছেন ইভানা

খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন, প্রতিশোধের স্লোগানে উত্তাল ইরান

ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: রণধীর জয়সওয়াল

নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে দেশ গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন:প্রধানমন্ত্রী