Daily Samadhan
Friday , 5 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: রণধীর জয়সওয়াল

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 5, 2026 8:57 pm

ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দিল্লিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

রণধীর জয়সওয়াল বলেন, ‘অবৈধভাবে কেউ ভারতে থাকতে পারবে না। বাংলাদেশের ক্ষেত্রেও আমাদের অবস্থান অভিন্ন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আইন রয়েছে এবং সেই আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রণধীর জয়সওয়াল আরও বলেন, ‘বাংলাদেশিদের ফেরত পাঠানোর ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এরই মধ্যে তালিকাভুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে ঢাকার কাছ থেকে জবাব পাওয়ার পরই তাদের ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে দিল্লি।

এছাড়া বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভারত তা এগিয়ে নিতে চায় বলেও সংবাদ সম্মেলনে জানান রণধীর জয়সওয়াল।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

ইনু-দীপু মনিসহ ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

বীরগঞ্জে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম লুৎফর রহমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

নকআউটে উঠল কারা, শেষ ৩২-এ কার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ যাচাইয়ে দুদকের কমিটি গঠন

বিশ্বকাপে খেলা ফুটবলারের মরদেহ উদ্ধার

মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী

কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি