Daily Samadhan
Friday , 28 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কামরাঙ্গীরচরে লোহার ব্রিজ সংস্কার শেষে উন্মুক্ত করল ডিএসসিসি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 28, 2026 5:40 pm

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিজস্ব অর্থায়নে মাত্র ২৫ দিনের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করে পুনরায় খুলে দেওয়া হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

 

১৪৫ মিটার দৈর্ঘ্য এবং ৪.২ মিটার প্রস্থ বিশিষ্ট এই গুরুত্বপূর্ণ ব্রিজটি সংস্কারের ফলে কামরাঙ্গীরচর এলাকায় বসবাসকারী প্রায় ৫০ লাখ নাগরিক সরাসরি উপকৃত হবেন। প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ যাতায়াতের কাজে এই ব্রিজটি ব্যবহার করেন। দ্রুততম সময়ে অত্যন্ত গুরুত্বের সাথে জরাজীর্ণ ব্রিজটি সংস্কার করায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের যাতায়াতে দুর্ভোগ দূর হওয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, নগরবাসীর যাতায়াত সুগম ও নিরাপদ করতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। নিজস্ব অর্থায়নে রেকর্ড সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করা তারই একটি প্রমাণ।

তিনি বলেন, কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী এই ব্রিজটি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করার জন্য আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসক ঘোষণা দেন এখন থেকে ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি

নাসিরনগরে নিত্য পণ্যের দাম বৃদ্ধি টালমাটাল সবজির বাজার

নারায়ণগঞ্জে যুবদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৮ জনকে অব্যাহতি

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

সিলেটে সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত

৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ, আগের সবাই বাদ

মেয়ের বিয়ের দিন ঠিক করতে ঢাকায় এসে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু, ৫ লাখ টাকা ও ফোন গায়েব

গভীর রাতে ইরানের দক্ষিণ উপকূলে দফায় দফায় বিস্ফোরণ

কুষ্টিয়ায় নৌকাভ্রমণে নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার

নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত