Daily Samadhan
Friday , 28 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা

প্রতিবেদক
মোঃ মশিউর রহমান
August 28, 2026 6:02 pm

যুব সমাজকে মাদক মুক্ত রাখতে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী এলাকায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৮আগষ্ট) বিকালে উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী তপুরের চৌপুথি সংলগ্ন মাঠে এই হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় সভাপতিত্বে করেন ইব্রাহীম হক ভাসানী
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি জিয়াউর রহমান, বরেন্য অতিথি ছিলেন রেজাউল করিম প্রানী পল্লী চিকিৎসক ও চেয়ারম্যান পদপ্রার্থী ঝুনাগাছচাপানী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাইরুল ইসলাম ইউপি সদস্য ৭নং ওয়ার্ড,খাদেমুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক ৭নং ওয়ার্ড, শরিফুল ইসলাম পরিচালক মুনতাহা ট্রেডার্স চাপানীহাট,নুর আলম পরিচালক ভাই ভাই ফার্মেসী চাপানীহাট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আমন্ত্রিত অতিথি ছিলেন শরিফুল ইসলাম সরকার দলিল লেখক চাপানীহাট, মোসলেম উদ্দিন বিশিষ্ট সমাজসেবক চাপানীহাট। সার্বিক সহযোগিতায় ছিলেন ডাঃতারিকুল ইসলাম উপসহকারী কমিনিটি মেডিকেল অফিসার টেপাখড়িবাড়ী।

সার্বিক ব্যবস্থাপনায় আতাউর রহমান আশিক পরিচালক এসকে এন্টারপ্রাইজ চাপানীহাট। খেলায় উদ্বোধক ছিলেন তপুর উদ্দিন বিশিষ্ট সমাজসেবক সোনাখুলী।
খেলা পরিচালনায় ছিলেন মোজাফফর হোসেন বিশিষ্ট সমাজসেবক চাপানীহাট।

খেলায় ছাদ অটো চালক একাদশ ও প্লেট বডি অটো চালক একাদশ নামে দুটি দল অংশ নেয়। এতে দশ পয়েন্টে বেশি পেয়ে বিজয়ী হন প্লেট বডি অটো চালক একাদশ। পরে প্রধান অতিথি জিয়াউর রহমান বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার আটক-১

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা যাত্রী প্রবেশে কড়াকড়ি, প্রবেশমুখেই তল্লাশি ও বাধ্যতামুলক, প্রবেশ করতে পারবে না যে কেউ

সাংবাদিক আজহার আলীকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

ভাটারায় ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী রিধিকার আত্মহত্যা করেছে

মিরপুর শাহআলী থানা এলাকা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান মাদকসহ আটক-১

লালন শাহের মাজারের প্রবেশপথে টাইম বোমাসদৃশ ডিভাইস উদ্ধার

নাসিরনগর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্বার

আজ ২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস

প্রেমের টানে ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার