
“নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে যোগ দিতে যাওয়ার পথে হামলার অভিযোগ উঠেছে পদবঞ্চিত নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন নবগঠিত কমিটির নেতারা।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের সামনে সোনাপুর-কবিরহাট সড়কে এ ঘটনা ঘটে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন-জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল, অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শাকিল, যুগ্ম আহ্বায়ক রাব্বি, শাহেদ, টিপু, হৃদয়, ছাত্রদল নেতা আসিফসহ অন্তত ১০ জন। অপর আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, দলের দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিত ছাত্রদল নেতা মোশারফ হোসেন সাগর ও মাহবুবুল আলম রবিনের নেতৃত্বে নতুন কমিটি এবং কেন্দ্রীয়, জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাদের নিয়ে বিভিন্ন ধরনের মানহানীকর বক্তব্য ও লেখালেখি করা হচ্ছে।
তারা আরও জানান, শনিবার অশ্বদিয়া গালর্স স্কুল এন্ড কলেজের সামনে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে ওয়াপদার পোল এলাকা থেকে দুটি পিকআপে করে নেতাকর্মীরা মিছিলে যোগ দিতে যাওয়ার পথে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের সামনে তাদের গতিরোধ করা হয়। পরে সেখানে তাদের ওপর হামলা চালানো হয়।
এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল নেতাকর্মীদের রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
নবগঠিত কমিটির নেতারা আরও অভিযোগ করেন, হামলার আশঙ্কার বিষয়টি তারা আগেই পুলিশকে জানিয়েছিল। পুলিশের উপস্থিতিতেই হামল�


















