Daily Samadhan
Sunday , 30 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিবেদক
ময়মনসিংহ প্রতিনিধি
August 30, 2026 9:35 am

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ছমির উদ্দিন (৬১) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়া এলাকার বাসিন্দা।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে গ্রেপ্তার ছমির উদ্দিনকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৯ বছর বয়সী ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা প্রবাসে থাকায় সে মায়ের সঙ্গে বাড়িতে থাকত।

অভিযোগ রয়েছে, গত ২৫ আগস্ট বিদ্যালয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছমির উদ্দিন ওই শিশুকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে শিশুটিকে ১০০ টাকা দিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানালে স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়। শুক্রবার বিকেলে সালিশ হওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত ছমির উদ্দিনকে আটক করে।

পরে শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন।

পাগলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। একই সঙ্গে তার জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দেবীদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

স্থানীয় সরকার নির্বাচনে বরাদ্দ ৬ হাজার কোটি টাকা

৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ, আগের সবাই বাদ

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি, মৃতের সংখ্যা বেড়ে ৫১

নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জেজেইউ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

মিরপুর মেট্রো-সার্কেল -১ বিআরটিএতে ফিটনেস শাখার কর্মকর্তারা দুর্নীতি- অপকর্মের মাধ্যমে অঢেল সম্পদ গড়েছেন, তাদের ছত্রছায়ায় দালাল জামাই রতন ও রুবেলের দাপট ! দেড়যুগ ধরে দালালি করে সম্পদের পাহাড় গড়েছেন

২৩ হাজার পুলিশ নিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে দিল্লি, বন্ধ মেট্রো-বাতিল ট্রেন

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইলিয়াস আলী গুম: বিমানের উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা