Daily Samadhan
Sunday , 30 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ঘুরতে বেরিয়ে রাতভর প্রেমিক সহ ৪ বন্ধুর গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী

প্রতিবেদক
এ কে পলাশ
August 30, 2026 8:07 pm

গতকাল (২৯আগষ্ট) শনিবার বিকেলে প্রেমিক সিয়ামের ফোনে সাড়া দিয়ে ভিকটিম কিশোরী চান্দিনা নিজ বাড়ি থেকে কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় আসে। পরে সেখান থেকে কোটবাড়ি ঘুরতে যাওয়ার কথা বলে কিশোরীকে নিজ বাইকে করে কোটবাড়ি লালমাই পাহাড়ের সাধ্যেরমুড়া এলাকার নির্জন পাহাড়ে নিয়ে যায় সিয়াম। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সিয়ামের বন্ধু সাকিব, মারুফ সহ ৪জন।

সন্ধ্যা ঘনিয়ে এলে সিয়াম সহ তার বন্ধুরা একের পর এক রাতভর পাষবিক নির্যাতন চালায় ভুক্তভোগী কিশোরীর ওপর। এরপর ভোরে সাকিব বাইকে করে কিশোরীকে পাহাড় থেকে বের করে গাড়িতে তুলে দেয়ার জন্য কালির বাজার ইউপির রায়চো এলাকায় পৌছুলে গ্রামের কয়েজন তাদেরকে দেখে সন্দেহ হয়। এসময় তাদের আটকে জিজ্ঞেসবাদ শুরু করে স্থানীয়রা। ভুক্তভোগী কিশোরী স্থানীয়দের কাছে সাহস করে সব ঘটনা খুলে বলে৷ এসময় বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাইক সহ সাকিবকে আটক করে। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে, ঘটনাস্থলে উপস্থিত হয় কোতোয়ালি থানাধীন নাজিরা বাজার ফাঁড়ি পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঘটনা ও ঘটনাস্থলের বিবরণ শুনে সদর দক্ষিণ থানা পুলিশ কে অবহিত করা হয়। সত্যতা স্বীকার করায় আটককৃত আসামী আদর্শ সদর উপজেলার উজিরপুর গ্রামের সহিদ মিয়ার ছেলে সাকিব (২২) কে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালি থানাধীন নাজিরা বাজার ফাঁড়ি পুলিশের আইসি ও সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেনসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, ঘটনাস্থল সদর দক্ষিণ থানা এলাকার নির্জন পাহাড়ে। আটককৃত আসামীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেও ঘটনার সত্যতা পাওয়া গেছে।

ভিকটিমের পিতা উপস্থিত আছেন। তিনি থানায় মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছেন। এবিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রধান আসামী কালির বাজার ইউপির রায়চো গ্রামের সিয়াম সহ অভিযুক্ত অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দেশের আকাশে দেখা গেছে মহররমের চাঁদ, আগামী ২৬ জুন পবিত্র আশুরা

মান্দায় ইউএনওর বিরুদ্ধে বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন

শনিবার শুরু হচ্ছে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য, থাকছে ৬ দিনব্যাপী আনুষ্ঠানিকতা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ৩০ আগস্ট

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

পাকিস্তানের সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, হতাহত ১০

৮ বছর পর জামালপুরের মোটরসাইকেল চালক হত্যার ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি

মাছ-মুরগির ফিডে ক্ষতিকর উপাদান, প্রতিষ্ঠানগুলোকে দুই মাস সময় দিল সরকার

কুমিল্লা দাউদকান্দিতে মোটরসাইকেলে ১০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১