Daily Samadhan
Saturday , 13 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে, অনুশীলন সরঞ্জাম চুরি

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 13, 2026 7:00 pm

২০২৬ বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করতে ইংল্যান্ড দলের হাতে এখনো তিন দিন সময় রয়েছে। সে কারণে কিছুটা দেরিতে কানসাস সিটিতে পৌঁছেছে দলটি। তবে সেখানে পৌঁছেই অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হয়েছে ইংলিশরা। ফ্লোরিডা থেকে ক্যাম্পের প্রয়োজনীয় কিছু অনুশীলন সামগ্রী আনার পথে চুরি হয়ে গেছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

ইংল্যান্ড দল ফ্লোরিডার পাম বিচ গার্ডেনসে বিশ্বকাপের আগে তাদের শেষ অনুশীলন বৃহস্পতিবার শেষ করে। এরপর খেলোয়াড়দের জন্য একদিনের বিশ্রাম দেওয়া হয়। ছুটি শেষে শনিবার তারা কানসাস সিটিতে পৌঁছান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সোপে সকার ভিলেজে নতুন বেস তৈরি করছিল ফুটবল অ্যাসোসিয়েশনের লজিস্টিক বিভাগ। একটি ভ্যান থেকে সরঞ্জাম নামানোর সময় ট্রেনিং কিটসহ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায়নি। ইএসপিএনের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের দাবি, বর্তমানে কী কী চুরি হয়েছে তা খতিয়ে দেখছে এফএ।

কানসাস সিটি মিসৌরি পুলিশ বিভাগ একটি বিবৃতিতে বলেছে, আমরা একটি দলের গাড়ি থেকে সম্ভাব্য সরঞ্জাম চুরির বিষয়টি তদন্ত করছি। গাড়িটি কানসাস সিটিতে পৌঁছানোর পর দেখা যায় কিছু জিনিস নেই।

কানসাস সিটির পুলিশ ২ জন সন্দেহভাজনকে আটক করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘তদন্ত চলছে এবং দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।’

ইংল্যান্ড দল এদিকে শনিবার বিকেলে একটি কমিউনিটি ট্রেনিং সেশন আয়োজন করতে যাচ্ছে। দলটি এরপর বুধবার ডালাসে গ্রুপ এল-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে, যা তাদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার-৪

পাঁচবিবিতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

প্রশাসককে সঙ্গে নিয়ে ঢাকার হালচাল দেখলেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক টানাপোড়েনেও ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

রাতের ভোট নিয়ে ‘খুবই হতাশ’ ছিলেন হাসিনা, দাবি সাবেক মুখ্য সচিবের

বকশীগঞ্জে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৪

জাতীয় স্টেডিয়াম ঘুরে হতাশ ক্রীড়া প্রতিমন্ত্রী

সিলেটে সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত

অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

যুক্ত হচ্ছে বিমান চলাচলে সুরক্ষা ও যাত্রীর নিরাপত্তা নিশ্চিতকরণ