Daily Samadhan
Monday , 12 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৪

প্রতিবেদক
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
October 12, 2026 3:23 pm

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে কামালপুর হাইওয়ে সড়কের পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত রোজিনা আক্তার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর এলাকার ওয়াজেদ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর থেকে নিখোঁজ ছিলেন রোজিনা। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সোমবার সকালে কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশে একটি ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে গিয়ে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রোজিনা আক্তারের বলে শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এদিকে, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক বলে জানা গেছে। তবে তার পলাতক থাকার বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিখোঁজের পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

‎সাভারে ভবনের বাঁশ খুলতে গিয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

ঝিনাইদহে ফরেস্টার জাকির হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ছয় মাসে সরকার মোটাদাগে ব্যর্থ: জামায়াত

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পর্যটকবাহী বাস, আহত ১৫

দিনাজপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলে বীরগঞ্জের নেতাকর্মীরা

ইরানি সরকারের পতন ঘটাতে ব্যর্থতায় মোসাদের দুই কর্মকর্তা বরখাস্ত

চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার

ট্রাম্পের অনুমতি পেলেই ইরানে হামলায় যোগ দিবে ইসরায়েল

খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে গণবিরোধী বলে: প্রধানমন্ত্রী