Daily Samadhan
Wednesday , 2 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
September 2, 2026 11:47 am

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের তেলবাহী দুটি ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে হামলা চালায় মার্কিন বাহিনী। এ সময় দুটি ট্যাংকারকে টার্গেট করা হয়।

সংবাদমাধ্যম এক্সিওস বুধবার (২ সেপ্টেম্বর) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র এবারই প্রথমবারের মতো ইরানি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে। এরআগে ইরানের তেলবাহী জাহাজগুলোকে শুধুমাত্র চলাচলে বাধা দেওয়া হতো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মার্কিন এক কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতির অনুমোদন দিয়েছেন। এর অংশ হিসেবেই ইরানিদের তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

অর্থাৎ ইরান যদি এখন কোনো ট্যাংকারে হামলা চালায় তাহলে পাল্টা হামলা হিসেবে তাদের ট্যাংকারকে টার্গেট করবে মার্কিনিরা।

যে দুটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে সেগুলো ইরানের উপকূলে মার্কিন বাহিনীর নৌ-অবরোধের উত্তর দিকে অবস্থান করছিল। এ সময় এগুলোর ওপর ড্রোন ও মিসাইল ছোড়া হয়। যা ট্যাংকারগুলোর ইঞ্জিন রুমে আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য ইউনিট সেন্টকম জানিয়েছে, ইরান গত কয়েকদিনে যেসব ট্যাংকার ও তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে সেটির প্রতিশোধ হিসেবেই গতকাল রাতে তাদের ট্যাংকারে হামলা চালানো হয়।

এছাড়া হরমুজ প্রণালিতে ইরান যেন তাদের রাডার ও মিসাইল সক্ষমতা পুনর্গঠন না করতে পারে সেজন্য বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্যাংকারে হামলা এই পরিকল্পনারই অংশ।

এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, গতকাল রাতে ইরানের প্রায় ১০০ হামলা চালানো হয়েচে।

সূত্র: এক্সিওস

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

চিকিৎসকদের গল্পগুজব করে কাটালে হবে না, রোগীদেরও খেয়াল রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষামন্ত্রীর সঙ্গে চীন রাষ্ট্রদূতের সাক্ষাত

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

বীরগঞ্জে পুলিশের অভিযানে ১,৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের

ভাঙ্গুড়ায় থানা ঘেরাও করে ছাড়িয়ে নিল আটক যুবলীগ নেতাকে

ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ নিহত ৫

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে: চিফ প্রসিকিউটর