Daily Samadhan
Monday , 24 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর সঙ্গে চীন রাষ্ট্রদূতের সাক্ষাত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 24, 2026 7:31 pm

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। মন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মন্ত্রী এসময় বলেন, আমরা যদি এদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে দেশকে আরো উন্নত পর্যায়ে নিতে সক্ষম হব। এজন্য আমরা Technical and Vocational Education (TVET) সেক্টরের উপর গুরুত্ব দিয়ে কাজ করছি।

দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ রয়েছে। শিক্ষার মানোন্নয়নে দুইদেশ ভবিষ্যতে আরো নিবিড়ভাবে কাজ করবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

এসময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, বাংলাদেশস্থ চীনা এম্বাসির কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

#
কাজল

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ: ট্রাম্প

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের,টিফিন ভাতা পাঁচ গুণ বৃদ্ধির প্রস্তাব

উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছেন ৮২ হাজার বন্দি

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের

বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৮৪

ভারতের সঙ্গে ১০১ চুক্তির পর্যালোচনা হচ্ছে, স্বার্থবিরোধী হলে বাতিল

বিচারব্যবস্থায় ভোগান্তি কমাতে ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড

কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ