Daily Samadhan
Thursday , 3 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 3, 2026 7:57 am

ময়মনসিংহ সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের সদর উপজেলার আলালপুর এলাকার খালেক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতরা হলেন জেলার হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের সোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), ফুলপুর উপজেলার সিংহেরশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০) ও অজ্ঞাতনামা ৫০ বছর বয়সী এক পুরুষ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথে ময়মনসিংহ-ফুলপুর সড়কের সদর উপজেলার আলালপুর এলাকার খালেক ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নামে একজন মারা যান। আহত হন আরও অন্তত ১০ জন। পরে স্থানীয়রা খবর পেয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তোফাজ্জল হোসেন ও অজ্ঞাতনামা আরও একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই সুজাউদ্দিন বলেন, আলালপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক নামে একজন মারা গেছেন। নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে বিনাময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, সদর উপজেলার আলালপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে দুজন মারা গেছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

২৪ ঘণ্টায় হুতিদের বিরুদ্ধে ইয়েমেনি সেনাবাহিনীর ৪৭৪ অভিযান, হতাহত ১,৫৪০

কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

দক্ষতা উন্নয়নে সেনাবাহিনী কর্তৃক নানিয়ারচর জোনের উদ্যোগে দর্জি প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

কুমিল্লা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ২৭

রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেমদের কাজ করার আহ্বান জামায়াত আমিরের

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৮০

রমেক হাসপাতালের পুরো চেহারা বদলে দেওয়ার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযান

স্থানীয় সরকার নির্বাচনে বরাদ্দ ৬ হাজার কোটি টাকা