Daily Samadhan
Sunday , 14 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎নাসিরনগরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু,

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 14, 2026 9:19 am

‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের টেন্ডারপাড়ায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউছার মিয়া (২৫) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে।
‎

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত কাউছার মিয়া নুরপুর গ্রামের টেন্ডারপাড়া মিনার উদ্দিনের ছেলে।
‎
‎পুলিশ ও স্থানীয়রা জানান, কাউছার মিয়া পেশায়  একজন অটোরিকশাচালক। প্রতিদিনের মতো শনিবার দুপুরেও নিজ বাড়িতেই অটোরিকশা চার্জ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। স্থানীয়রা ও স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন কর্মরত চিকিৎসক।তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশা চার্জ দেওয়ার সময় একজন অটো চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে আমরা শোনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান আছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে কী হবে, জানাল ফায়ার সার্ভিস

নাসিরনগর ধরমন্ডলে ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

কুড়িগ্রাম রিজিওনের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি ) কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ দফায় ২,৩৪০ বস্তা সার জব্দ, কারাদণ্ড ২ জনের

আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের