Daily Samadhan
Tuesday , 28 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর ধরমন্ডলে ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
July 28, 2026 12:10 pm

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল পুর্বপাড়ায় ৫০ টাকার প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সুত্রে জানাযায়, সোমবার ২৭ জুলাই সকালে ১৩ নং ধরমন্ডল ইউনিয়ন ৮নং ওয়ার্ডের বাসিন্দা সিএনজি চালক পিতা শাকিল মিয়া ও মাতা সনিয়া আক্তার দম্পতির মেয়ে জান্নাত আক্তার(৭)

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিদিনের মতো বান্ধবীদের সঙ্গে সকাল ৬ ঘটিকায় আরবি শিক্ষার উদ্দেশ্যে স্থানীয় মক্তবে যাওয়ার সময় তাদের ই প্রতিবেশি মোহাম্মদ আহাম্মদ আলী সোহান(৩৮) ৫০ টাকার প্রলোভন দেখিয়ে বাড়ির ছাদে নিয়ে ধর্ষন করে। জান্নাতের সাথে থাকা কয়েকজন শিশু বাচ্চা এই দৃশ্য দেখে দ্রুত ওই শিশুর(জান্নাত) দাদিকে জানালে, তিনি সেখানে দ্রুত উপস্থিত হন। শিশু বাচ্চার দাদি ঘটনাস্থলে উপস্থিত হলে ধর্ষক আহাম্মাদ আলী সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর অবস্থা শিশু জান্নাতকে তার বাবা-মা ও স্বজনরা ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষক আহাম্মদ আলী (৩৮)ধরমন্ডল গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে পেশায় একজন মাইক্রো চালক।পরে বাচ্চার বাবাকে অর্থের বিনিময়ে বিষয়টি মিটমিট করতে বলে আহাম্মাদ আলী।

এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভয়- আতঙ্কের মধ্যে রয়েছে অভিভাবকরা।
এবিষয়ে নাসিরনগর থানা পুলিশ এ এস আই মোঃ মাহবুব আলম বলেন, পুলিশ ফৌর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভিকটিমদের পরীক্ষা -নিরিক্ষা শেষে প্রকৃত ঘটনা জানা যাবে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: প্রধানমন্ত্রী

নারী সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: নাসিমুন আরা হক মিনু

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ৩জনকে অর্থদন্ড

মা’ ডাক শোনার অপেক্ষায় নাজমা, অর্থাভাবে থমকে আছে শরিফের চিকিৎসা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রাজধানীর বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

সৌদি আরব থেকে চট্টগ্রাম আসার ফ্লাইটে নারীর মৃত্যু

রাজারহাটের নাজিমখানে আগুনে পুড়ে যাওয়া বাড়িতে এনসিপি নেতার আর্থিক অনুদান

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে