Daily Samadhan
Thursday , 3 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎সাভারে ভবনের বাঁশ খুলতে গিয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

প্রতিবেদক
শান্ত খান
September 3, 2026 8:40 pm

‎‎ঢাকার সাভারে নির্মাণাধীন তিনতলা ভবনের বাঁশ খুলতে গিয়ে মাটিতে পড়ে বিশেশ্বর (পরিচয় নিশ্চিত নয়) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সাভারের কাতলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎নিহত বিশেশ্বরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানিয়েছে পুলিশ।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাতলাপুর এলাকায় আনোয়ারুল ইসলামের তিনতলা বাড়ির বাঁশ খুলছিলেন বিশেশ্বর। এ সময় অসাবধানতাবশত তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
‎
‎খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
‎
‎এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে থাকবেন কারা

ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে কী হবে, জানাল ফায়ার সার্ভিস

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আওয়ামী প্রোপাগান্ডা

হক কমিটি নোয়াপাড়ার বার্ষিক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

নিজ দোকানের সামনেই ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত বিএনপি নেতা

দীর্ঘ হচ্ছে লাশের সারি, নেপালে মৃত বেড়ে ৪৭২, নিখোঁজ ১৪০০

লালমনিরহাটের ৪ সীমান্ত দিয়ে ‘পুশইন’ চেষ্টা বিজিবির বাধায় পণ্ড

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ