Daily Samadhan
Sunday , 25 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

প্রতিবেদক
মোজাম্মেল হক
October 25, 2026 10:40 pm

‘বিপন্ন মানবতার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে আজমল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাসেম লালুর সভাপতিত্বে ও বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ আমিরুল বাহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুভাষ দাস, ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান, ঠিকাদার ফজলে আলম শাহিন, মামুন ইসলাম, আলম হোসেন এবং সহকারী শিক্ষক সমিতির সদস্য সচিব আবুল কাশেমসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আজমল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী হাসান সজল।
বক্তারা তাঁদের বক্তব্যে আজমল হকের জীবন, কর্ম ও মানবিক অবদানের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ মানবিক উদ্যোগ। এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করা হয়। বক্তারা মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব

লংমার্চের সমর্থনে জামায়াতের প্রচারপত্র বিতরণ ৭ দফা দাবি বাস্তবায়নে ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার আহ্বান

নাসিরনগরে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের কেন্দ্রীয় সম্মেলন

দূতাবাসে ই-মেইলে হুমকি ভুয়া গ্রুপের কাজ, সরকারকে বিব্রত করতে এটি করা হয়েছে : ডিবি

চার দিনব্যাপী শ্যামাপূজা, মহতী ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহানামযজ্ঞের আয়োজন

মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রাজপথে তখন লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থী : জহির উদ্দিন স্বপন

কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক

আখাউড়ায় পুলিশের অভিযানে ১৩ জন আটক