Daily Samadhan
Friday , 4 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় হতদরিদ্র শিক্ষার্থী উম্মে হাবিবা’র মানবিক সহায়তার আবেদন

প্রতিবেদক
এ কে পলাশ
September 4, 2026 3:30 pm

আর সামান্য কিছু অর্থের অভাবে দারিদ্র অসহায় পরিবারের হাল ধরতে এবং অসুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে নার্স হওয়ার স্বপ্নটাও ভেঙে যেতে বসছে কুমিল্লা ডায়বেটিস এসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউটের ইন্টার্নি শিক্ষার্থী উম্মে হাবিবা’র।

অভাব অনটন আর দারিদ্র্যতার সাথে লড়াই করে কখনো টিউশনি করিয়ে, খেয়ে না খেয়ে কোর্স ফি ১ লক্ষ ৬০ হাজার টাকার মাঝে ইতিমধ্যে ৬০ হাজার টাকা পরিশোধ করতে পারলেও। কোর্স ফি বাবদ বাকি ১লক্ষ টাকা জোগাড় করার মত পারিবারিক সামর্থ্য নেই তার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইতিমধ্যেই কুমিল্লা সিটি করপোরেশনের মানবিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহম্মেদ, প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষকসহ সহ মানবিক মানুষের সহায়তায় ৫০ হাজার টাকা ম্যানেজ করতে পেরেছেন।

রেজিষ্ট্রেশনের জন্য আরো প্রায় ৫০ টাকার প্রয়োজন তার। রেজিষ্ট্রেশনের জন্য বর্ধিত শেষ সময়ের বাকি আছে আর মাত্র ৪ দিন।

এদিকে ঘরে ক্যন্সার আক্রান্ত মা, ৫ জনের পরিবারে একমাত্র উপার্জনক্ষম পিতা বয়সের ভারে নানা রোগে আক্রান্ত। কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন বারোপাড়া এলাকার বাসিন্দা উম্মে হাবিবা (২৪)। সহায় সম্পদ বিক্রি করে অবশিষ্ট বলতে কিছুই নেই। নিজ এলাকা বারোপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকেন হাবিবা ও তার ৫সদস্যের পরিবার। উম্মে হাবিবা ও তার দরিদ্র পরিবারের পক্ষে এ টাকা জোগাড় করার মত সামর্থ্য নেই।

আর তাই শিক্ষা জীবন শেষ করতে লাইসেন্স রেজিষ্ট্রেশন ফি বাবাদ অবশিষ্ট (৫০হাজার) টাকা আর্থিক ভাবে অনুদান ও সহায়তার জন্য দেশের মানবিক প্রবাসী ও বিত্তবান মানুষের কাছে অসহায় উম্মে হাবিবা ও তার পরিবার আকুল আবেদন জানিয়েছেন।

উম্মে হাবিবা – বিকাশ (পার্সোনাল) : 01787 259 315
উম্মে হাবিবার পিতা – নগদ (পার্সোনাল) : 01996 953 383

ব্যাংক হিসেব নং
IFIC PLC,A/C:LIPI BEGUM, Branch:Balutupa, A/C : 0203 215606 851

উম্মে হাবিবা(ইনটার্ন নার্স),কুমিল্লা ডায়বেটিস এসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট,রোল:৪৪,ব্যাচ:১১তম
সেশন:২০২১-২২,গ্রাম: বারপাড়া (কুচাইতুলি মেডিকেল কলেজ হাসপাতালের পাশে)

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

পুনর্গঠন হলো পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ

সাংবাদিকের অবস্থান ঢাকায়, চাঁদাবাজী মামলা আত্রাই! স্বাক্ষী বিদেশে, তদন্ত প্রতিবেদন আদালতে

কুমিল্লা বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গাজীপুর থেকে গ্রেপ্তার

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

অতিথি না করায় ‘১৪৪ ধারা’ ঘোষণা করে ছাত্রদল নেতার মাইকিং, ফাইনাল খেলা বন্ধ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন ইয়ামাল

কবিতা

কবিতা

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুর মৃত্যু

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা