Daily Samadhan
Thursday , 20 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুনর্গঠন হলো পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ

প্রতিবেদক
চট্টগ্রাম প্রতিনিধি
August 20, 2026 8:17 pm

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ- রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ম্রাসা থোয়াই মারমা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাম্যাচিংকে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি জেলা পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি ১৪ জন করে সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯; তিন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭-এর ১৬ক(৪) উপধারা এবং তিন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪-এর ৪(২) ও ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব অন্তর্র্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত নবগঠিত অন্তর্র্বর্তীকালীন পরিষদ সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী নিজ নিজ জেলা পরিষদের দায়িত্ব পালন করবে।

এতে আরও বলা হয়, ২০২৪ সালের ৭ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত আগের পরিষদগুলো বাতিল করা হয়েছে। নতুন করে গঠিত তিন জেলা পরিষদের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দেশে ফিরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাপানের স্বাস্থ্যখাতের অভিজ্ঞতা কাজে লাগাবেন

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

তৌহিদি জনতা আসলে ওরা কারা? জানতে চায় দেশ ও জাতি

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, সমাজ, গ্রাম ও শহরের সমন্বিত উন্নয়ন

কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, সমাজ, গ্রাম ও শহরের সমন্বিত উন্নয়ন

বিশ্বকাপ ২০২৬ / বিশ্বকাপ মাঝপথেই চাকরি হারালেন ১৫ কোচ

সালমান শাহ হত্যা মামলায় খল-অভিনেতা ডন আটক

খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

দেশের আকাশে দেখা গেছে মহররমের চাঁদ, আগামী ২৬ জুন পবিত্র আশুরা

এমবাপ্পের পর ডেম্বেলের গোল, ব্যবধান বাড়ালো ফ্রান্সের