Daily Samadhan
Sunday , 14 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটের ফরকেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি আতিক মুজাহিদ এর উপস্থিতিতে স্থানীয় কমিটি ঘোষণা

প্রতিবেদক
রেজাউল হক
June 14, 2026 5:58 pm

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় নতুন সাংগঠনিক কমিটি ঘোষণা করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপি’র ড. আতিকুর রহমান মুজাহিদ।

শুক্রবার ১৩ জুন ২০২৬ ইং রাত ১০টায়, ফরকেরহাটে এনসিপির অফিসে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. আতিক মুজাহিদ বলেন, “রাজনীতি হবে সাধারণ মানুষের কল্যাণের জন্য, কোনো ব্যক্তিস্বার্থ বা পকেট ভারী করার জন্য নয়। তৃণমূল পর্যায়ে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করতে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে।” তিনি স্থানীয় প্রশাসনকে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
​

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য ফরকেরহাট অঞ্চলের এনসিপির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

​অনুষ্ঠানে এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, উমর মজিদ ইউনিয়নের সভাপতি নুরনবী সাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব, প্রাধান্য পাবে মেধা-পরিচ্ছন্ন ভাবমূর্তি

জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০ আবেদনই ভুয়া

রাউজানে সমাজ সংস্কার ও মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা

জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে চারজনের কারাদণ্ড

* যাত্রী অধিকার দিবস আগামীকাল এখনও ‘মাফিয়াদের’ কব্জায় পরিবহন খাত * থামছেই না যাত্রী হয়রানি নিজস্ব প্রতিবেদক আগামীকাল ১৩ সেপ্টেম্বর (রোববার) ‘যাত্রী অধিকার দিবস’। যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, সড়ক দুর্ঘটনা ও গণপরিবহনে অনিয়মের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে প্রতিবছর দেশে ‘যাত্রী অধিকার দিবস’ পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, দেশে দফায় দফায় বাড়ছে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য। একই সঙ্গে কমছে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীর নিরাপত্তা। সংগঠনটির দাবি, বিভিন্ন খাতে পরিবর্তন এলেও পরিবহন খাতে তেমন অগ্রগতি হয়নি; এ খাত এখনো ‘মাফিয়াদের’ কব্জায় রয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে অষ্টমবারের মতো দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য- ‘যাত্রী অধিকার প্রতিষ্ঠায় আইনি সুরক্ষা ও নিরাপত্তা জরুরি।’ দিবসটি উপলক্ষে যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, মানুষের যাতায়াতের ভোগান্তি লাঘব, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, যাত্রী হয়রানি, পরিবহনে বিশৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা বন্ধের মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা গড়ে তোলার দাবি সামনে আনতেই দিবসটি পালিত হয়ে আসছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে দেশে ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ পালন শুরু হয়। ২০১৯ সাল থেকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে দিবসটি পালন করে আসছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি মূল্যবৃদ্ধি এবং আইন প্রয়োগে শিথিলতাসহ নানা কারণে দেশে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য দফায় দফায় বাড়ছে। একই সঙ্গে কমেছে মানুষের যাতায়াতের নিরাপত্তা। পথে পথে ছিনতাই, সড়কে ডাকাতি, দুর্ঘটনাসহ নানা আতঙ্কের মধ্য দিয়ে প্রতিদিন মানুষকে যাতায়াত করতে হচ্ছে। পরিবহনে বিশৃঙ্খলা ও অরাজকতাও বন্ধ হচ্ছে না বলে দাবি করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে ইতিবাচক অগ্রগতি হলেও পরিবহন খাতে তেমন পরিবর্তন আসেনি। পরিবহন খাত এখনো ‘মাফিয়াদের’ নিয়ন্ত্রণে রয়েছে। এসব বাস্তবতায় এবারের ‘যাত্রী অধিকার দিবস’ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতাখেলা অনুষ্ঠিত, দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ

মক্কা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী