Daily Samadhan
Saturday , 5 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারী সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: নাসিমুন আরা হক মিনু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 5, 2026 9:46 pm

পেশাগত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় নারী সাংবাদিকদের কর্মদক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র-এর (বিএনএসকে) সভাপতি বিশিষ্ট সাংবাদিক নাসিমুন আরা হক মিনু।

আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে) আয়োজিত ‘গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে নাসিমুন আরা হক মিনু বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে নারী সাংবাদিকরা আজ এই জায়গায় এসে পৌঁছেছেন। একজন নারী সাংবাদিককে কর্মক্ষেত্র, পরিবার ও সমাজসহ বহু বাধা পেরিয়ে এগিয়ে যেতে হয়। প্রতিটি বাধা থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং সেই অভিজ্ঞতা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে নারী সাংবাদিকদের সামনে এগিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ থাকলে সব দুর্যোগ মোকাবিলা করা সহজ হবে।’ এসময় তিনি যুক্তরাষ্ট্রের বিশিষ্ট নারী অধিকার নেত্রী ও প্রবীণ নারী সাংবাদিক গ্লোরিয়া স্টাইনেমের (৯২) মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোক প্রস্তাবে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দীকি সোমার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমে নারীদের অংশগ্রহণ, লিঙ্গভিত্তিক হয়রানি, চরিত্রহনন, চাকরি ও আর্থিক নিরাপত্তাহীনতাসহ নানা ঝুঁকির কথা তুলে ধরেন।

আলোচনায় দীপ্ত টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান রুনা আনসারী বলেন, ‘সাহস ও দৃঢ়তা নিয়ে যারা প্রতিকূলতা মোকাবিলা করতে পারেন, তাদেরই এই পেশায় আসা উচিত।’ দীর্ঘ পেশাগত জীবনের অভিজ্ঞতা জানিয়ে সিনিয়র সাংবাদিক লায়লী বেগম বলেন, অনুসন্ধানী কাজ করতে গিয়ে তাকে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। ইটিভির জ্যেষ্ঠ সাংবাদিক শাকেরা আরজু শিমু বলেন, ‘পরিস্থিতি যাই হোক না কেন, সাংবাদিকদের পেশাগত নৈতিকতা ও সততা ঠিক রেখে কাজ করতে হবে।’

উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক, বাংলাদেশের সমন্বয়কারী আঙ্গুর নাহার মন্টি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মেধা ধরে রাখার ওপর জোর দেন এবং সমস্যায় পড়া সাংবাদিকদের জন্য একটি সমন্বিত ডাটাবেজ তৈরির আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মুনিমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলরুবা খান, কার্যনির্বাহী সদস্য অদিতি রহমান, সিনিয়র সাংবাদিক আইরীন নিয়াজী মান্না, উম্মুল ওয়ারা সুইটি, রীতা ভৌমিক, বনশ্রী ডলি ও সেবিকা দেবনাথ। বক্তারা কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ, মাতৃত্বকালীন ছুটি নিশ্চিতকরণ ও নারী সাংবাদিকদের সংগ্রামের ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

# বিএনএসকে সভা/এলিস

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

প্রতি বছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ দেওয়া হবে : মাহদী আমিন

রিয়াদ বিমানবন্দরের ৬১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করলেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই অনুষ্ঠান বাতিল

বাবার মৃত্যুর পর ফুটবলকেও বিদায় জানাচ্ছেন মেসি!