Daily Samadhan
Sunday , 6 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির পৌনে ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের ফল ১০ সেপ্টেম্বর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 6, 2026 9:16 pm

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর এবার প্রায় পৌনে ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন শিক্ষার্থীরা। এবার পাস করেছে ১১ লাখের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে ৪ লাখেরও বেশি শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে। এর ফলাফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। তবে বেশিসংখ্যক আবেদন জমা পড়ায় নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হবে কি না, তা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন পুনর্নিরীক্ষণের ফল ঘোষিত সময়েই প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বোর্ড সূত্র জানায়, সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার দুই লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এ ছাড়াও মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারায় পরীক্ষার্থীর তুলনায় মোট আবেদনের সংখ্যা অনেক বেশি হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, আমাদের টার্গেট ১০ সেপ্টেম্বর। আশা করি, শিক্ষার্থীরা ওই দিনেই ফল পাবে। যদি কোনো কারণে ফল প্রকাশে দেরি হয়, তাহলে তাদের একাদশে ভর্তির আবেদনেও সময় দেয়া হবে।

এর আগে, গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদন চলে ১৭ আগস্ট রাত পর্যন্ত। নির্ধারিত সময়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য আবেদন পড়েছে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি। আর ব্যবহারিক পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে রাজমল্লীরহাট ফাজিল মাদ্রাসায় ফল বিপর্যয়, ১৪ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র ৩-

বুধবার বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২টি চা বাগান

ঢামেকে মেডিকেল শিক্ষার্থীদের এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু: আজকের টিকা, আগামীর সুরক্ষা’ মেডিকেল প্রতিবেদক,

কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সড়কের পাশে ১০ কেজি গাঁজা, গ্রেপ্তার মাদক বিক্রেতা

গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত ৭০

দুবাইয়ে ‘টপ ব্রোকার অব দ্য মান্থ’ সম্মাননা পেলেন বাংলাদেশি জোনায়াত

লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা

ঢাকার পাশাপাশি কাল চট্টগ্রামেও চালু হচ্ছে বিশেষ মহিলা বাস