Daily Samadhan
Sunday , 14 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের জন্য দুইটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 14, 2026 6:19 pm

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে নারীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেড় হাজার শয্যার দুইটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে।

রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিটসহ দেশের ১০টি সরকারি হাসপাতালে নতুন আইসিইউ ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে বড় ধরনের সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে ২০টি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। এর মধ্যে নারীদের জন্য দেড় হাজার শয্যার দুইটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। বাকি ১৮টি হাসপাতাল হবে এক হাজার শয্যার।

তিনি বলেন, এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, স্তন ও জরায়ু ক্যান্সারের চিকিৎসা, মাতৃসেবা, পুনর্বাসন এবং সাধারণ চিকিৎসাসহ আধুনিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রতিটি হাসপাতালে পাঁচটি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হবে। পাশাপাশি জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টারও যুক্ত করা হবে।

দেশব্যাপী স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, এর মধ্যে ৮০ হাজার থাকবেন নারী স্বাস্থ্য কর্মী। তারা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করবেন।

এর আগে হাসপাতাল পরিদর্শনের সময় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের রান্নাঘরসহ বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর পরিবেশ ও অপরিচ্ছন্নতা দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জেলা সিভিল সার্জনকে আগামী তিন দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ উন্নত করার নির্দেশ দেন এবং তা না হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

এ সময় বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয় জেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যকে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কুমিল্লা দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার-২

নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার কমিটি গঠন

প্রিন্সেস ডায়ানাকে নিয়ে ভাইয়ের নতুন বই, তুলে ধরবেন ‘সত্য’

রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন

বদলে যাচ্ছে ডাক বিভাগের কার্যক্রম,রেকর্ড গড়ছে স্পিড পোস্ট সেবায়, শুধু চিঠি-প্যাকেট নয়, পার্সেল হচ্ছে নানা পণ্যসামগ্রী

তীব্র গ্যাস সংকটে নাকাল জনজীবন, স্বস্তি ফিরবে কবে?

কলকাতায় আজ মমতাপন্থি তৃণমূলের বিক্ষোভ

রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’

নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে কবিরাজ সহ আটক-৯