Daily Samadhan
Wednesday , 9 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইলে আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 9, 2026 6:42 pm

টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হানিফ খান উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বাসাইল থানার ওসি আলমগীর করিব বলেন, ‘এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ মর্গে রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত

রাজধানীর ৪১৬ বছর পূর্তিতে ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উদযাপন: ডিএসসিসি প্রশাসক

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী

রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

আমার স্ত্রী ও দুই সন্তানকে দেখে রাখবেন’- চিরকুটে লিখে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন

রাজারহাটের নাজিমখান ইউপির নাওথোয়া বিলের উপর রাস্তাটি বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

বীরগঞ্জে বেসরকারি এতিমখানার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

সাতক্ষীরায় ঝগড়া মেটাতে গিয়ে ছুরিকাঘাতে তরুণ নিহত

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫০হাজার পিস ইয়াবা ও ছিনতাইকারী সহ গ্রেফতার-৭