Daily Samadhan
Saturday , 3 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ঝগড়া মেটাতে গিয়ে ছুরিকাঘাতে তরুণ নিহত

প্রতিবেদক
সাতক্ষীরা প্রতিনিধি
October 3, 2026 2:08 pm

সাতক্ষীরা পৌর এলাকায় চায়ের দোকানের তুচ্ছ বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামের এক তরুণ নির্মমভাবে খুন হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের ব্যবসায়ী ও ‘রুচিরা বেকারি’র মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীন জানান, শুক্রবার রাতে জাকারিয়া প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। ওই সময় চায়ের দোকানে উপস্থিত এক ব্যক্তির সঙ্গে দোকানদারের বাগবিতণ্ডা ও কথাকাটাকাটি শুরু হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে ও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া তা থামাতে এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি ধারালো ছুরি দিয়ে জাকারিয়ার বুক ও পেটে একাধিক আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে জাকারিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীকে চিহ্নিত করতে আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতি দ্রুততম সময়ের মধ্যে আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক সংঘবদ্ধ অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার

পিরোজপুরে মাদক সেবনে বাধা, হামলা-লুটের মামলায় চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম তৈরি হবে দেশেই, কারখানা উদ্বোধন

মেসি নয়, গোল্ডেন বল জিতলেন রদ্রি

দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ঐতিহাসিক ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন”

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

খামেনির জানাজায় যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

বিজিবির সঙ্গে গোলাগুলি, পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান