Daily Samadhan
Thursday , 10 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপাইনের ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৬

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
September 10, 2026 4:13 pm

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটন এলাকা কোরনের কাছে সমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এখনো ৮৬ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।
স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) কোরনের কাছাকাছি জলসীমায় এমভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে যাত্রী ও ক্রুদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন সমুদ্রে ঝাঁপ দেন বলে জানা গেছে।

ফিলিপাইন কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ফেরিটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ১৩৪ জন ছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ৮৬ জন নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিটিতে থাকা মোট মানুষের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। নিখোঁজদের সন্ধানে ব্যাপকভাবে অভিযান চালানো হচ্ছে।

পালাওয়ান প্রদেশের কোরন ফিলিপাইনের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। স্বচ্ছ নীল পানি, অসংখ্য দ্বীপ এবং প্রবালপ্রাচীরের জন্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে অঞ্চলটি বেশ জনপ্রিয়। ফলে দুর্ঘটনার সময় ফেরিটিতে পর্যটকরাও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে কী কারণে ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে ফেরিটিতে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, সেটিও জানা যায়নি। দুর্ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলার কর ফাঁকি

কাহারোলে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মনজুরুল ইসলাম

রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত

তিস্তা মহা পরিকল্পনা আমার জীবন সংগ্রামের একটি অংশ; ত্রাণ ও দুর্যোগমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

নাসিরনগরে ডাকাতির অভিযোগে সোহেল গ্রেপ্তার, আতঙ্কে এলাকাবাসী

পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়