Daily Samadhan
Saturday , 19 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাহারোলে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মনজুরুল ইসলাম

প্রতিবেদক
মোজাম্মেল হক
September 19, 2026 6:01 pm

দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সরকারপাড়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বলরামপুর সরকারপাড়া মসজিদ কমিটির আয়োজনে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম সাদেক, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা, রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রমে আরও সুবিধা হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাক্ষনপাড়ায় মাদক সেবনে ধরা ১০ জন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে : আইনমন্ত্রী

অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী

ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন কুমিল্লার ২৪ কৃষক পরিবার; প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন

তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

নাসিরনগরে ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৭৮ বাংলাদেশি দেশে ফিরেছেন

কক্সবাজারে বিজিবির পৃথক পৃথক অভিযানে ২ লাখ ৯৪ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারী আটক

২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো: পর্তুগাল কোচ

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন