Daily Samadhan
Saturday , 12 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের মরাদেহ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 12, 2026 8:29 pm

রাজধানীতে অ্যাডভোকেট আনোয়ার হোসেন (৩০) নামে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লালবাগ থানার শহীদ নগর তিন নাম্বারের ফালা মসজিদ গলির ১০/২ নাম্বার বাড়ির দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।বাড়ির মালিক মনির হোসেন জানান, চলতি মাসেই তিনি চার হাজার টাকা ভাড়ায় রুমটিতে উঠেছিলেন। রুমটিতে তিনি একাই থাকতেন। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিমের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। তার সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা রয়েছে- ৩১২ জগন্নাথ সাহা রোড। পুলিশ তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশের লালবাগ বিভাগের ডিসি তালেবুর রহমান, এডিসি ও লালবাগ থানার ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানিয়েছে, দুই-তিন পূর্বেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: ৩ শিক্ষিকা ও ২ চালক আহত

মাহ্দী আমিনের সঙ্গে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টরের সাক্ষাৎ, অগ্রাধিকারমূলক কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ

চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

হাতিরঝিলের লেক থেকে এক বৃদ্ধ মরদেহ উদ্ধার

‎সাভারে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

সৌদি সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে গ্রেপ্তার ৪

গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান