Daily Samadhan
Sunday , 13 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোই ১০ গ্রামের মানুষের ভরসা

প্রতিবেদক
জামালপুর প্রতিনিধি
September 13, 2026 3:42 pm

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রৌহা-চুনিয়াপটল এলাকার যমুনার শাখা ঝিনাই নদীর ওপর নির্মিত হয়নি কোনো স্থায়ী সেতু। ফলে বর্ষা কিংবা শুষ্ক মৌসুম—জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ২০০ মিটার দীর্ঘ একটি নড়বড়ে কাঠের সাঁকো পার হয়েই প্রতিদিন যাতায়াত করছেন ১০ গ্রামের হাজারো মানুষ।

স্থানীয়দের উদ্যোগ ও অর্থায়নে নির্মিত এই কাঠের সাঁকোটি এখন চুনিয়াপটল, রৌহা, নান্দিনা, সিংগুয়া, লোটাবর, হাটবারি, সিধুলীসহ আশপাশের গ্রামের মানুষের একমাত্র ভরসা। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ীসহ প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষ এই সাঁকো ব্যবহার করেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ সাঁকোটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের। সাঁকোর কারণে অ্যাম্বুলেন্সসহ জরুরি কোনো যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। ফলে গুরুতর অসুস্থ রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে কাঠের সাঁকোটিও অনেক সময় পানিতে ডুবে যায়। তখন শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নদী পারাপার আরও কঠিন হয়ে পড়ে। জীবনের ঝুঁকি নিয়েই নৌকা কিংবা পানির মধ্য দিয়ে চলাচল করতে হয় তাদের।

সেতুর অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার কৃষকরা। স্থানীয় কৃষকরা পাট, ধান, মরিচসহ বিভিন্ন ফসল উৎপাদন করলেও সময়মতো হাট-বাজারে তা নিয়ে যেতে পারেন না। পরিবহন সংকট ও অতিরিক্ত ঝুঁকির কারণে অনেক সময় ক্ষেত থেকেই কম দামে কৃষিপণ্য বিক্রি করতে বাধ্য হন তারা। এতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা।

এলাকাবাসীর অভিযোগ, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনেই বিভিন্ন দলের প্রার্থীরা ভোটের সময় এই খেয়াঘাটে এসে স্থায়ী সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর আর কেউ তাদের খোঁজ নেননি। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে বর্তমান সরকারের কাছে দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা মানিক মিয়া বলেন, বছরের পর বছর ধরে আমরা এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে চলাচল করছি। নির্বাচন এলেই ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু পরে আর কোনো উদ্যোগ দেখা যায় না। আমরা আর আশ্বাস চাই না, দ্রুত একটি স্থায়ী সেতু চাই।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী কর্মকর্তা গোলাম কিবরিয়া তমাল বলেন, যমুনার শাখা নদীর ওপর একটি সেতু নির্মাণের জরুরি প্রয়োজন রয়েছে। সেতু নির্মাণের জন্য একটি প্রস্তাবনা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।

 

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

অতি আগাম ফুলকপি ‘শ্রাবন্তী’র রেজাল্ট বিশ্লেষণ

শাহ্ এমদাদীয়া রাউজান মোহাম্মদপুর দায়রা শাখায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত জিন্নাত আলির আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে জানাজা

স্কুলশিক্ষার্থী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে অটোরিকশা চালক সুমন : পুলিশ

পবিত্র আশুরা আজ

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা , অসুস্থ- ৭

‎নিত্যপণ্যের দামের সঙ্গে আয়ের আকাশ পাতাল পার্থক্য

দুই পক্ষের স্বার্থে মিল থাকতে হবে’: বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর