Daily Samadhan
Saturday , 10 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলশিক্ষার্থী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে অটোরিকশা চালক সুমন : পুলিশ

প্রতিবেদক
এ কে পলাশ
October 10, 2026 12:38 pm

কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে অটোরিকশা চালক সুমন।

আজ শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাত তখন সাড়ে ১২টা। বাসায় ফিরতে পদুয়ার বাজার বিশ্বরোডের তিশা বাস কাউন্টারের সামনে থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন। ভাড়া নিয়ে দরদাম শেষে যাত্রা শুরু হয়। কিন্তু বাসার পথে না গিয়ে চালক সুমন মিয়া তাকে নিয়ে যান অন্য পথে। শর্টকাটে দ্রুত পৌঁছে দেওয়ার কথা বলে ঘুরিয়ে নেন চাঁদপুর সড়কের দিকে। এরপর বিজরা বাজার পেরিয়ে নির্জন এলাকায় গিয়ে হঠাৎ বন্ধ করে দেন অটোরিকশার ইঞ্জিন।

সামনে অপরিচিত জায়গা। বিপদের আশঙ্কা বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে তাজমিন। চিৎকারও শুরু করে সে। কিন্তু পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানেই তার ওপর ঝাঁপিয়ে পড়েন চালক সুমন। গামছা দিয়ে গলা পেঁচিয়ে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাজমিন দুর্বল হয়ে পড়লে তাকে ধর্ষণ করেন তিনি। পরে ধানক্ষেতে নিয়ে মাথায় পা দিয়ে চেপে ধরে হত্যা করেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সুমন।

কুমিল্লার স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে উঠে এসেছে এমনই নৃশংস বিবরণ।

শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া।

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর চরপাড়া গ্রামের একটি ধানখেতের পাশ থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা হওয়ার পর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় অটোরিকশাচালক সুমন মিয়াকে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার রাতে রেসকোর্স এলাকার বাসায় ফেরার জন্য অটোরিকশাটি ভাড়া করেছিল তাজমিন। চালক সুমন ৫০০ টাকা ভাড়া চাইলে ৩০০ টাকায় যাওয়ার চুক্তি হয়। যাত্রাপথে একটি দোকান থেকে ১০০ টাকা দিয়ে চালকের জন্য রুটি ও কলা কিনে আনতে দেয় সে। এরপর আবার যাত্রা শুরু হয়।

কিছুদূর যাওয়ার পর শর্টকাটে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে সুমন অটোরিকশাটি ঘুরিয়ে নূরজাহান হোটেলের সামনে দিয়ে চাঁদপুর সড়কের দিকে নিয়ে যান। পরে বিজরা বাজার হয়ে নির্জন এলাকায় পৌঁছে হঠাৎ ইঞ্জিন বন্ধ করে দেন। জায়গাটি রেসকোর্স নয় বুঝতে পেরে তাজমিন প্রশ্ন করলে চালক তাকে জানান, সেটি তার গন্তব্য নয়।

বিপদ আঁচ করতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে কিশোরীটি। পুলিশের ভাষ্য, তখনই তাকে আটকাতে এগিয়ে যান সুমন। তাজমিন চিৎকার শুরু করলে গামছা দিয়ে তার গলা পেঁচিয়ে ধরেন তিনি। পরে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে বলে পুলিশের দাবি।

পুলিশের দাবি, তাজমিনকে হত্যার পর তার ভ্যানিটি ব্যাগ থেকে একটি আইফোন নিয়ে নেন সুমন। ব্যাগটি ফেলে রেখে ঘটনাস্থলে অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় রেখে যান। এরপর কাঁচিকাটা মসজিদের সামনের একটি পুকুরে গোসল করে অন্য একটি ভাড়ার অটোরিকশায় বাকরাবাদ এলাকায় চলে যান তিনি।

সেখানে একটি পুকুরপাড়ের জঙ্গলে আইফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রামে পালিয়ে যান সুমন। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকরাবাদ এলাকার জঙ্গল থেকে তাজমিনের ব্যবহৃত আইফোন এবং ধানখেত থেকে ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত তাজমিনের গ্রামের বাড়ি যশোর জেলায়। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করত সে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন এবং নিজের দোষ স্বীকার করেছেন বলে তদন্তসংশ্লিষ্টদের দাবি। তবে এসব অভিযোগের চূড়ান্ত সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর তাজমিন শহরের এক বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে কুমিল্লার রেসকোর্স ধানমণ্ডি এলাকার ভাড়া বাসা থেকে বের হয়। পরে সে বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায়। বুধবার রাত ২টার দিকে কক্সবাজার থেকে কুমিল্লা বিশ্বরোড এলাকার হোটেল নূরজাহানের সামনে এসে নামার পর তাকে লাইভ লোকেশন পাঠায়।

এরপর গত বৃহস্পতিবার জেলার লালমাই উপজেলার জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গলসংলগ্ন ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে বিপুল টাকা আত্মসাৎ

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

পাক বাহিনীর গুলিতে বেলুচিস্তানে নিহত ২, শিশুসহ আহত ১১

১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : রাষ্ট্রপতি

জেন-জিকে ‘নর্দমার প্রজন্ম’ বলায় কঙ্গনাকে এক হাত নিলেন রাখি সাওয়ান্ত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

গাজীপুরে রেললাইনে অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ উদ্ধার

বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে কত?