Daily Samadhan
Monday , 14 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুতে ভাঙচুর, জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব

প্রতিবেদক
ঢ
September 14, 2026 10:54 pm

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা মুহাম্মদ আলী জিন্নাহর একটি বিতর্কিত ছবি ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আবু তৈয়ব হাবিলদার নামে সাবেক এক শিক্ষার্থী ডাকসু সংগ্রহশালায় গিয়ে ছবিটির ফ্রেম ভেঙে ছবি ছিঁড়ে ফেলেন।

আবু তৈয়ব হাবিলদার ডাকসু নির্বাচনে আলোচিত ও বয়োজ্যেষ্ঠ সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ছবিটি ডাকসু সংগ্রহশালায় স্থাপনের পর থেকেই এটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছিল।

ছবি ছিঁড়ে ফেলার আগে আবু তৈয়ব হাবিলদার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সূত্রটা জিন্নাহ তৈরি করে দিয়েছে। কার্জন হলে ছাত্র-ছাত্রীদের সামনে বলে যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, বাংলা হবে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন, জিন্নাহ সাহেব আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না।’

তিনি আরও বলেন, ‘ভাষা আন্দোলনের মূল নায়ক হিসেবে প্রিন্সিপাল আবুল কাসেম ১১ মার্চ ১৯৪৮ শুরু করেছিলেন এবং উনার নেতৃত্বে হরতাল পালন হয়েছিল। সেখানে অনেক ছাত্র গ্রেপ্তার হয়েছিলেন, দুই হাজারের ওপরে। সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।’

এর আগে ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছিল ছাত্রদল। পাশাপাশি জুলাই স্তম্ভ নিয়েও পদক্ষেপ দাবি করা হয়েছিল।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

রাজারহাটের পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসায় দীর্ঘ ১৭ বছরের ভুল বোঝাবুঝির অবসান: অফিসে যোগদান করলেন আরিফুল ইসলাম

‎নিত্যপণ্যের দামের সঙ্গে আয়ের আকাশ পাতাল পার্থক্য

মোখা দখলের পর বাব আল-মান্দেবের পথে হুতিরা

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরি মামলার পাঁচ আসামিসহ গ্রেপ্তার-২৬

ভাড়া বাসায় মিলল নার্সের ঝুলন্ত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী

খামেনির জানাজা পড়ালেন ১০১ বছর বয়সী ইমাম

বুকের যন্ত্রণা ও চোখের জলে বিচার চাইলেন জুলাইয়ে শহীদ স্বজনরা