Daily Samadhan
Wednesday , 16 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮৭

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 16, 2026 7:26 pm

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টার অভিযানের এ তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেপ্তার ৫৮৭ জনের মধ্যে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ২১৩ জন। মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলায় ১২০ জনকে নিয়মিত মামলায়, পূর্ববর্তী মামলায় ৭৩ জনকে, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৫ জনকে, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজনকে এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পরোয়ানামূলে ১৪০ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, মাদক মামলায় ১৪৭ জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে দুজন মাদক বহনকারী এবং ১৪৫ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় গ্রেপ্তার হওয়া ৬৬ জন মাদক ব্যবসায়ী।

এ সময়ে ৫১টি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ৩২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে ৩ হাজার ২৬২ পিস ইয়াবা, ৩০১ লিটার চোলাইমদ, ৫৮ কেজি ৪৯২ গ্রাম গাঁজা, ১৫৬ বোতল বিদেশি মদ, ৩০ ক্যান বিয়ার, ৪৫ বোতল স্কাফ সিরাপ এবং ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

স্কুলশিক্ষার্থী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে অটোরিকশা চালক সুমন : পুলিশ

আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে রোহিঙ্গা সংকট মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে: প্রধানমন্ত্রী

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ

প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে তারেক রহমান

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর এফডিসি

নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা

সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, ১২ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

৫৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোই ১০ গ্রামের মানুষের ভরসা

দেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৪৮

কুমিল্লায় ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ