Daily Samadhan
Saturday , 19 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার কমিটি গঠনঃ ওমর ফারুক সভাপতি ও ছায়মা আক্তার সম্পাদক

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
September 19, 2026 5:59 pm

মাধ্যমিক স্তরের শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বাংলাদেশ শিক্ষক সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

কমিটির সভাপতি হলেন পূর্বভাগ এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওমর ফারুক ও সাধারণ সম্পাদক হলেন গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা মোছাঃ ছায়মা আক্তার এবং সাংগঠনিক সম্পাদক হলেন শ্রীঘর এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী । বাংলাদেশ শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক মোহাম্মদ শামিম উদ্দিন ও সদস্য সচিব উম্মে আসমার স্বাক্ষরিত বৃহস্পতিবার সমিতির প্যাডে ৩১ জনের উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়াও উপজেলা কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন মোহাম্মদ সফিজুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ আবদুল কবির ঠাকুর,মো: সফিকুল ইসলাম, মোহাম্মদ মোশারফ হোসেন সহ- সভাপতি,মাওলানা মাহমুদ উল্লাহ আশরাফী,মো: মাহমুদুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ শরীফ উদ্দিন প্রচার সম্পাদক,আবু সাইয়ীদ মিয়া কোষ‍াধ‍্যক্ষ, মোহাম্মদ নওয়াব রাজা দপ্তর সম্পাদক, মোছা পাঞ্জুমান আরা খানম মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ রিয়াজুর রাশিদ রুবেল আইটিসি বিষয়ক সম্পাদক বিধান চন্দ্র দেবকে ও সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক করে ১৬ জনকে সদস্য নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি নাসিরনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নবগঠিত এই কমিটি গঠনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি শিক্ষক-কর্মচারীদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় নিন্ম মানেরনির্মান সামগ্রী

নির্ধারিত সময়ের পর শপিংমল-মার্কেট খোলা রাখলে ব্যবস্থা: ডিএসসিসি

সরকারি চাকরিজীবীদের বাড়ল একাধিক সুবিধা

হাসিনাকে ফেরত না দিয়ে ষড়যন্ত্র করছে ভারত: রিজভী

বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা

কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে অসামাজিক কাজ ও ইয়াবাসহ যুবক আটক

সাংবাদিকদের ওপর হামলা: ৪ জনকে বহিষ্কার করল জামায়াত

কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে-মঞ্জুরুল ইসলাম এমপি

গণতন্ত্রের পথে উত্তরণের মাধ্যমে সমাজ পরিবর্তনের সূচনা করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান